× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০২:২৯ পিএম

নারায়ণগঞ্জে অবৈধ মাটি উত্তোলনে অভিযান, ২ ড্রেজার ও ১ বাল্কহেড জব্দ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০২:২৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জে যৌথ অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনকালে ২টি ড্রেজার ও ১টি বাল্কহেড জব্দ করেছে কোস্ট গার্ড।

সোমবার (২২ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, নারায়ণগঞ্জ সদর থানাধীন ধর্মগঞ্জ মোহনা সংলগ্ন এলাকায় রোববার (২১ জুন) সকাল সাড়ে ১১ টা হতে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে অবৈধভাবে মাটি উত্তোলনকালে ২ টি ড্রেজার (গ্রাফ) ও ১ টি বাল্কহেড জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ড্রেজার (গ্রাফ) ও বাল্কহেড এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বক্তাবলী নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, মাটিখেকোদের হাত থেকে ফসলি জমি এবং আবাসস্থল রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

রূপালী বাংলাদেশ

Link copied!