× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৩:৩২ পিএম

নাহিদ-আসিফকেও রাখা হয়েছিল আয়নাঘরে

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৩:৩২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল আয়নাঘরে রাখা হয়েছিল। আয়নাঘর পরিদর্শনে গিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে সেটি তারা চিনতে পেরেছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

ফেসবুক পোস্টে সুচিস্মিতা তিথি লেখেন, গত জুলাইয়ে সাদা পোশাকে তুলে নেওয়ার পর ডিজিএফআইয়ের এই টর্চারসেলে রাখা হয়েছিল নাহিদ ইসলামকে। আজ সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি আইডেন্টিফাই করেন নাহিদ। এই কক্ষের একপাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল বলে জানান তিনি। ৫ আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয়, দেয়াল রং করা হয়।

আরেকটি পোস্টে তিনি লেখেন, গত জুলাইয়ে সাদা পোশাকে তুলে নেওয়ার পর ডিজিএফআইয়ের এই টর্চারসেলে রাখা হয়েছিল আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। আজ সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি চিনতে পেরেছেন তিনি।

আরবি/এসবি

Link copied!