× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৪:০৮ পিএম

নতুন দল নিবন্ধনের আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৪:০৮ পিএম

ছবি : সংগৃহীত।

ছবি : সংগৃহীত।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নিতে আবেদনের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১০ মার্চ) এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন কোনো দল নিবন্ধন করতে চাইলে আগামী ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে।

দেশে সব মিলিয়ে এখন নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৪। নিবন্ধনের কার্যক্রম শেষ হলে এ সংখ্যা আরও বাড়বে।

গত ৫ আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসির নিবন্ধন পেয়েছে এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলন।

এ ছাড়া জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মেলবন্ধনে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন পেতে আবেদনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দল সংশ্লিষ্টরা।

রূপালী বাংলাদেশ

Link copied!