× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৫:৪৫ পিএম

লিবিয়া থেকে দেশে ফিরলেন পাচারের শিকার ১৭৬ জন

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৫:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবৈধভাবে লিবিয়া গিয়ে আটক, নির্যাতন ও পাচারের শিকার হওয়া মোট ১৭৬ প্রবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোররাতে তাদের বহনকারী একটি বিমান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এসব প্রবাসীদের মধ্যে ১০৬ জন ত্রিপলির একটি বন্দিশিবিরে আটক ছিলেন। অন্য ৭০ জন বিপদগ্রস্তভাবে থাকার কারণে স্বেচ্ছায় দেশে ফিরেছেন।

জানা যায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম-এর সহযোগিতায় তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেয় লিবিয়ার বাংলাদেশ দূতাবাস।

বুধবার (১৩ মার্চ) লিবিয়ার বাংলাদেশ দূতাবাস তাদের ফেরার ব্যাপারে তথ্য নিশ্চিত করেন।

গত বছরের জুলাই থেকে প্রায় সাড়ে চার হাজার বাংলাদেশি নাগরিককে নিরাপদে প্রত্যাবাসন করা হয়েছে।

তাই এরই ধারাবাহিকতায় আগামী ১৯ ও ২৬ মার্চ আরও দুটি ফ্লাইটে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস।

আরবি/জেডি

Link copied!