× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৭:২৭ পিএম

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে বিমান বাহিনী প্রধান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৭:২৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন। 

আজ শনিবার (১৫ মার্চ) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। 

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ১৭-১৮ মার্চ ২০২৫ তারিখ যুক্তরাষ্ট্র সফর করবেন। সফরকালে বিমান বাহিনী প্রধান জাতিসংঘের সাথে বাংলাদেশ বিমান বাহিনীর সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির জন্য শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর মোতায়েনকৃত ইউনিটের কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা এবং ভবিষ্যতে জাতিসংঘে বাংলাদেশ বিমান বাহিনীর অবদান বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ সদর দপ্তর এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ ও আলোচনা করবেন। 

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে জাতিসংঘের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। 

উল্লেখ্য, সম্মানিত বিমান বাহিনী প্রধান উক্ত সফর শেষে আগামী ২১ মার্চ ২০২৫ তারিখে দেশে প্রত্যাবর্তন করবেন।
 

আরবি/আরডি

Link copied!