× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০৩:০০ পিএম

অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০৩:০০ পিএম

প্রতীকি ছবি

প্রতীকি ছবি

সার্ভার জটিলতার কারণে ১৫ ঘণ্টা পর অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) ১১টা থেকে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন কমলাপুর স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন।

তিনি বলেন, সার্ভার জটিলতায় অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ থাকায় কমলাপুর রেলস্টেশনে শিডিউল বিপর্যয়ে পড়েছিল বেশ কয়েকটি ট্রেন। তবে বেলা ১১টা থেকে অনলাইন টিকিট বিক্রি কার্যক্রম শুরু হওয়ায় শিডিউল জটিলতা কাটতে শুরু করেছে।

এর আগে, ট্রেনের টিকিট বিক্রির কাউন্টার সফটওয়্যার বন্ধ থাকায় কাউন্টার থেকে শুধুমাত্র ব্ল্যাক পেপার টিকিট (বিপিটি) দেওয়া হয়। এর মাধ্যমে শুধুমাত্র স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে। আন্তঃনগর ট্রেনের কোনো আসন দেওয়া হয় নি।

কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা জানিয়েছেন, আজ শুধুমাত্র হাতে লেখা টিকিট দেওয়া হচ্ছে। কোনো সিট আছে কিনা সেটি দেখার সুযোগ নেই। তারা শুধু স্ট্যান্ডিং টিকিট দিচ্ছে।

আরবি/এসবি

Link copied!