× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০৫:৫২ পিএম

বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা রাডার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০৫:৫২ পিএম

জিএম ৪০৩ এম আকাশ প্রতিরক্ষা রাডার উদ্বোধন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ছবি: সংগৃহীত

জিএম ৪০৩ এম আকাশ প্রতিরক্ষা রাডার উদ্বোধন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনীর ৭১ নম্বর স্কোয়াড্রনে নতুন স্থাপিত জিএম ৪০৩ এম আকাশ প্রতিরক্ষা র‌াডারের উদ্বোধন হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে আকাশ প্রতিরক্ষা র‌াডার উদ্বোধন করেন। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নতুন নতুন স্থাপনা ও যুদ্ধোপকরণ সংযোজন চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন আকাশ প্রতিরক্ষা র‌াডারটি আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো।

‘বাংলার আকাশ রাখিব মুক্ত’-এই অঙ্গীকারে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনী। নতুন অন্তর্ভুক্ত র‌াডারটি বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ছাড়া অত্যাধুনিক এ র‌াডার বিমান বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরবি/একে

Link copied!