× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৩:২৯ পিএম

পুতুলের ফ্ল্যাট ক্রোক করে রিসিভার নিয়োগ আদালতের

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৩:২৯ পিএম

সায়মা ওয়াজেদ পুতুল                           ছবি: সংগৃহীত

সায়মা ওয়াজেদ পুতুল ছবি: সংগৃহীত

আদালতের আদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে রাজধানীর গুলশানে থাকা একটি ফ্ল্যাট ক্রোক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং ক্রোক আদেশ হওয়া ফ্ল্যাটের দেখভালের জন্য রিসিভার নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে দুর্নীতির মামলায় চার্জশিটভুক্ত আসামি সায়মা ওয়াজেদ পুতুলের ফ্ল্যাট ক্রোক করার আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত।

 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, শুনানিতে দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম সায়মা ওয়াজেদ পুতুলের ফ্ল্যাট ক্রোক করে ও রিসিভার নিয়োগের আদেশ চেয়ে আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে আদেশ দেন। 

আবেদনে বলা হয়, দুর্নীতির মামলায় অভিযুক্ত সায়মা ওয়াজেদের স্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে এ সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায়, অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির উল্লিখিত স্থাবর সম্পদ/সম্পত্তির মালিকানা পরিবর্তন/স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এজন্য ক্রোক এবং রিসিভার নিয়োগের আদেশ হওয়া আবশ্যক।

আরবি/থিও

Link copied!