× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৮:৪১ পিএম

স্টিকার ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যানবাহন প্রবেশ নিষিদ্ধ

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৮:৪১ পিএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে স্টিকারবিহীন সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া যেসব গাড়ির স্টিকারের মেয়াদ শেষ হয়েছে, সেগুলোর প্রবেশ বন্ধেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়াদ শেষ হয়ে যাওয়া গাড়িগুলোকে নতুন করে স্টিকার নেওয়ার জন্য বলা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান এ তথ্য জানান। 

ফয়সাল হাসান জানান, জননিরাপত্তা বিভাগ থেকে গত সপ্তাহে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য পূর্বে ইস্যু করা গাড়ির স্টিকার (আয়তাকার) যার মেয়াদ এর মধ্যে উত্তীর্ণ হয়েছে, সেসব স্টিকারযুক্ত গাড়ি এবং স্টিকারবিহীন সব ধরনের যানবাহন সচিবালয়ে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেসব গাড়ির স্টিকারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তা পরিবর্তন করে বর্তমানে ইস্যুকৃত (গোলাকার) স্টিকার নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়।

Link copied!