× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৯:৪৭ পিএম

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১৩

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৯:৪৭ পিএম

অভিযানে গ্রেপ্তার ১৩ জন। ছবি- সংগৃহীত

অভিযানে গ্রেপ্তার ১৩ জন। ছবি- সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ মে) দিনভর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেয় মোহাম্মদপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শাকিল (২৬), মমিনুল (২৬), রাব্বি (১৯), আমান (১৮), আতিক (২৫), সোহেল (২৩), রাইসুল (২২), রাসেল (৩৪), আবদুল করিম (৩১), সোহেল রানা (২৭), বিল্লাল (২৩), রবিউল (২৪) ও জলিল (৪৪)।

ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে পেশাদার ছিনতাইকারী, চোর, ডাকাত, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে সম্পৃক্ত ব্যক্তি রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে মোহাম্মদপুর থানা পুলিশের এ ধরনের অভিযান চলবে। 

Link copied!