× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৭, ২০২৫, ০১:৪৫ পিএম

সচিবালয়ের নিরাপত্তায় সোয়াট-বিজিবি

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৭, ২০২৫, ০১:৪৫ পিএম

সচিবালয়ের নিরাপত্তায় বিজিবি ছবি: সংগৃহীত

সচিবালয়ের নিরাপত্তায় বিজিবি ছবি: সংগৃহীত

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর সচিবালয় এলাকা। তাই সচিবালয়ের প্রধান ফটকে বিশেষায়িত বাহিনী সোয়াট ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকালে সচিবালয়ে কর্মচারীরা মিছিল করেন। এ ছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগের সামনেও (নতুন বিল্ডিংয়ের নিচে) বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিভিন্ন মন্ত্রণালয়ের শত শত কর্মচারী।

এ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কর্মকর্তা-কর্মচারী ছাড়া কেউ সচিবালয়ে ঢুকতে পারছেন না।

সোমবার (২৬ মে) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে সব দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকার নির্দেশ দেয়। তবে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের বিষয়ে আজ দুপুর ১২টার দিকে সিদ্ধান্ত হবে।

দাবি আদায়ে সোমবার (২৬ মে) টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আজ আবার বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন তারা এবং এখন থেকে সচিবালয়ে কর্মরত কর্মচারীদের সব সংগঠন মিলে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ নামে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!