× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৩, ২০২৫, ০৯:৩৮ এএম

দেশজুড়ে নতুন করে করোনা আতঙ্ক

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৩, ২০২৫, ০৯:৩৮ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফের দরজায় কড়া নাড়ছে করোনা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ২৮টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ১৪টি রিপোর্ট পজিটিভ আসে। ফলে শনাক্তের হার দাঁড়ায় ৫০ শতাংশ।

এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০,৫১,৭২০ জনে। তবে একই সময়ে মাত্র একজন রোগী সুস্থ হয়েছেন, ফলে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেড়ে ২০,১৯,৩৫২ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষায় শনাক্তের গড় হার ১৩.০৫ শতাংশ।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ, এবং প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ। সর্বাধিক মৃত্যু হয়েছিল ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট, দিনে ২৬৪ জন করে।

Link copied!