× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৩, ২০২৫, ০৩:০৯ পিএম

ঈদে পুলিশের ছুটি বাতিল

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৩, ২০২৫, ০৩:০৯ পিএম

পুলিশ বাহিনী।      ছবি- সংগৃহীত

পুলিশ বাহিনী। ছবি- সংগৃহীত

আসন্ন ঈদুল আজহায় সারা দেশে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এরই মধ্যে সব শহরে এবং সব জায়গায় তাদের ফোর্স সক্রিয়ভাবে মাঠে নেমে গেছে বলে জানান তিনি।

মঙ্গলবার (৩ জুন) ঈদযাত্রা নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের কোনো জায়গায় যেন কোনো সমস্যা না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রাখছে। আশা করছি, কোনো সমস্যা হবে না। আপনারা নির্বিঘ্নে ঈদ উদযাপন করুন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, মালিক শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান খান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!