× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৪, ২০২৫, ১০:২৫ পিএম

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে গাবতলী বাস টার্মিনালে বিশেষ অভিযান

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৪, ২০২৫, ১০:২৫ পিএম

গাবতলী বাস টার্মিনালে বিশেষ অভিযান। ছবি- সংগৃহীত

গাবতলী বাস টার্মিনালে বিশেষ অভিযান। ছবি- সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। 

বুধবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টায় ডিএমপির মিরপুর বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, ট্রাফিক দারুস সালাম ও দারুস সালাম থানার সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় ‘আহাদ পরিবহন’ ও ‘আসাদ পরিবহন’কে ১০,০০০ টাকা করে মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

পরে পরিবহন কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া তাৎক্ষণিকভাবে ফেরত দেয়। অভিযানে ট্রাফিক পুলিশ, সেনাবাহিনী ও থানা পুলিশের উপস্থিতি যাত্রীদের মধ্যে স্বস্তি তৈরি করে।

ডিএমপির মিরপুর বিভাগ জানায়, ঈদের সময় লাখো মানুষ রাজধানী ছেড়ে গ্রামের পথে যাত্রা করেন। তাদের যাত্রা যেন নিরাপদ ও ঝামেলামুক্ত হয়, সে জন্য পরিবহন খাতে অনিয়ম ও হয়রানি রোধে এই অভিযান চলমান থাকবে। পাশাপাশি সড়কে আইনশৃঙ্খলা রক্ষায় যৌথভাবে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী, পুলিশ এবং ট্রাফিক বিভাগ।

যাত্রীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘এ ধরনের অভিযান নিয়মিত হলে যাত্রী হয়রানি অনেক কমে যাবে এবং ঈদের ভ্রমণ অনেকটাই স্বস্তিদায়ক হবে।’

Link copied!