× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৫, ২০২৫, ১২:০১ পিএম

ঈদে সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে : আসিফ মাহমুদ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৫, ২০২৫, ১২:০১ পিএম

যুব ও ক্রীড়া উপদেষ্টা  আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি- সংগৃহীত

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি- সংগৃহীত

ঈদে সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘ঈদুল আজহার সময় যাত্রীদের যাতায়াত যাতে নিরাপদ, নির্বিঘ্ন এবং যান চলাচল স্বাভাবিক থাকে, সে জন্য দেশের সব সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোট ১২ দিন খোলা থাকবে এসব স্টেশন।’

তিনি বলেন, ‘সড়কপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঈদের আগের ছয় দিন, ঈদের দিন এবং ঈদের পরের পাঁচ দিন অর্থাৎ মোট ১২ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আরেকটি পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘মে মাসে বাংলাদেশ থেকে ৪৭৩ কোটি ৭৮ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪৫ শতাংশ বেশি। চলতি অর্থবছরের ১১ মাসে মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৫ বিলিয়ন বা সাড়ে চার হাজার কোটি ডলার। আগের অর্থবছরের প্রথম ১১ মাসে এ পরিমাণ ছিল ৪০ হাজার ৮৫ কোটি ডলার। সে হিসাবে, রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১০ শতাংশের বেশি।’

রূপালী বাংলাদেশ

Link copied!