× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৫, ০২:০২ পিএম

সৌদিতে হজে গিয়ে ৩৬ বাংলাদেশির মৃত্যু

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৫, ০২:০২ পিএম

পবিত্র কাবা ঘিরে মুসল্লিরা।           ছবি- সংগৃহীত

পবিত্র কাবা ঘিরে মুসল্লিরা। ছবি- সংগৃহীত

চলতি বছর পবিত্র হজপালনের জন্য সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৩৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। সর্বশেষ ১৯ জুন গাজীপুরের গাছা থানার মো. আফজাল হোসাইন (৬৮) ইন্তেকাল করেছেন।

শুক্রবার (২০ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ হালনাগাদ তথ্যে এসব তথ্য জানা গেছে।

মৃতদের মধ্যে ২৭ জন পুরুষ ও ৯ জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ২৩ জন, মদিনায় ১১ জন, আরাফায় ১ জন এবং জেদ্দায় ১ জন।

এছাড়া সৌদি সরকারি হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ২৭০ জন হজযাত্রী। বর্তমানে ভর্তি রয়েছেন ২৫ জন।

এ বছর ৫ জুন অনুষ্ঠিত হজে মোট ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি অংশ নেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছিলেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন।

রূপালী বাংলাদেশ

Link copied!