× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২১, ২০২৫, ০২:১৩ এএম

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২১, ২০২৫, ০২:১৩ এএম

ইকবাল বাহার। ছবি- সংগৃহীত

ইকবাল বাহার। ছবি- সংগৃহীত

সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ইকবাল বাহারকে আটক করা হয়েছে। 

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাব থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) 
 
ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।


 
তবে ঠিক কী ধরনের অভিযোগ বা মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলেও জানান এ ডিবি কর্মকর্তা।
  
সাবেক এই উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সবশেষ তিনি রাজধানীর রাজারবাগ টেলিকমের অতিরিক্ত আইজিপি ছিলেন।


 
ইকবাল বাহার এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ টিঅ্যান্ডআইএমে বদলি করা হয়। ২০১৯ সালে সেখান থেকে তিনি স্বাভাবিক অবসরে যান।

Link copied!