× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৬, ২০২৫, ১১:৩৯ পিএম

কারাগারে অসুস্থ সাবেক শিল্প প্রতিমন্ত্রী ঢামেকের সিসিইউতে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৬, ২০২৫, ১১:৩৯ পিএম

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। ছবি- সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। ছবি- সংগৃহীত

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে সিসিইউতে পাঠান চিকিৎসক।

কারারক্ষী বিল্লাল জানান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি। তার হাজতি নং-৩৬০৪০/২৪।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কারাগার থেকে অসুস্থ অবস্থায় আওয়ামী লীগের নেতা ও সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঢাকা মেডিকেলে আনে কারা কর্তৃপক্ষ। বর্তমানে সিসিইউতে তার চিকিৎসা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!