× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০৭:০৮ পিএম

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০৭:০৮ পিএম

এডিস মশা। ছবি- সংগৃহীত

এডিস মশা। ছবি- সংগৃহীত

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৪২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এদিকে, একদিনে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, ঢাকা বিভাগে ৬০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, খুলনা বিভাগে ২৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৬ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩ জন, বরিশাল বিভাগে ১৪ জন ছাড়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে দুইজন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মোট দুইজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং মোট মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

অন্যদিকে, ২০২৩ সালে ছিল সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি। সে বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার সম্ভাবনা বেশি, তাই জনসচেতনতা এবং মশক নিয়ন্ত্রণে সিটি করপোরেশন ও স্থানীয় প্রশাসনের তৎপরতা জরুরি।
 

Link copied!