× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ১২:৪০ পিএম

বেবিচকের ফ্লাইট সেফটি পরিচালক হাবীবকে সরিয়ে নতুন নিয়োগ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ১২:৪০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. আহসান হাবীবকে পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার।

বাংলাদেশ বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মো. মনিরুল ইসলামকে বেবিচকের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনের নতুন পরিচালক করা হয়েছে। 

মঙ্গলবার (২২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আহসান হাবীবকে সরিয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে ফিরিয়ে আনা হয়েছে। এ জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অপরদিকে, মো. মনিরুল ইসলামের চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

Link copied!