শব্দের জাদুকর হুমায়ূন আহমেদের জন্মদিন আজ
নভেম্বর ১৩, ২০২৫, ১১:৪১ এএম
আজ, ১৩ নভেম্বর, বাংলা সাহিত্যের এক কিংবদন্তী, শব্দের জাদুকর এবং কালজয়ী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে তিনি জন্মগ্রহণ করেন। ৬৩ বছরের বর্ণিল জীবন কাটিয়ে ২০১২ সালে তিনি চলে যান না-ফেরার দেশে। তবুও তার সৃষ্টিকর্মের বিশাল জগত আজও আমাদের সাথে জীবন্ত থেকে যায়,...