× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০৬:১৯ পিএম

কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের সব স্থগিত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০৬:১৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোগো। ছবি- সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোগো। ছবি- সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি বহাল রেখে বাকি সারাদেশের কমিটি স্থগিত ঘোষণা।

রোববার (২৭ জুলাই) বিকেলে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক রিফাত রশিদ।

রিফাত রশিদ বলেন, অর্গানুগ্রাম অনুযায়ী আজকের এই সময় থেকে কেন্দ্রীয় কমিটি বাদে সারাদেশের সকল কমিটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। জুলাই আন্দোলনের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক এমন কাউকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করতে দেওয়া হবে না।  

এই ব্যানার ব্যবহার করে অপকর্ম ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন তিনি। 

উল্লেখ্য,  শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর রাজধানীর গুলশানের ৮৩ নম্বর রোড থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাগছাসের পাঁচ নেতাকর্মীকে চাঁদাবাজির অভিযোগে হাতেনাতে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন—ইব্রাহিম হোসেন মুন্না, মো. সাকাদাউন সিয়াম, সাদাব, জানে আলম অপু ও আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ)।

পুলিশ জানায়, তারা ‘সমন্বয়ক’ পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির চেষ্টা করছিলেন। বর্তমানে তারা গুলশান থানা হেফাজতে রয়েছেন। 

রূপালী বাংলাদেশ

Link copied!