× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০১:৩২ পিএম

দেশের গানের মধ্য দিয়ে শুরু ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০১:৩২ পিএম

সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় দেশের গান দিয়ে শুরু ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান। ছবি- রূপালী বাংলাদেশ

সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় দেশের গান দিয়ে শুরু ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান। ছবি- রূপালী বাংলাদেশ

সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় দেশের গান দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটে এই অনুষ্ঠান শুরু হয়।

শুরুতে সাইমুম শিল্পীরা ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা ‌‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’ গানটি পরিবেশন করেন।

দিনব্যাপী এই আয়োজনে একে একে পরিবেশনা করবে দেশের বিভিন্ন জনপ্রিয় শিল্পীগোষ্ঠী, ব্যান্ড ও একক শিল্পী।

অনুষ্ঠানে টং-এর পরিবেশনা হবে। এরপর পর্যায়ক্রমে থাকবে কলরব শিল্পীগোষ্ঠী, নাহিদের পরিবেশনা, তাশফির গান।

তারপর থাকবে চিটাগাং হিপহপ হুড, সেজান, শূন্য, ফ্যাসিস্টের পলায়ন উদ্যাপন, সায়ান, ইথুন বাবু ও মৌসুমি, সোলস, ওয়ারফেজ এর পরিবেশনা।

পরে শুরু হবে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ। তারপর বেসিক গিটার লার্নিং স্কুল, এফ মাইনর, পারশার পরিবেশনা। পর্যায়ক্রমে এলিটা করিমের গান ও স্পেশাল ড্রোন ড্রামা ইত্যাদি। অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত।

রূপালী বাংলাদেশ

Link copied!