× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৬:৪৫ পিএম

মাইলস্টোনে আহতদের চিকিৎসায় ঢাকায় যুক্তরাজ্যের মেডিকেল টিম

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৬:৪৫ পিএম

যুক্তরাজ্যের একটি বিশেষায়িত জরুরি চিকিৎসক টিম। ছবি- সংগৃহীত

যুক্তরাজ্যের একটি বিশেষায়িত জরুরি চিকিৎসক টিম। ছবি- সংগৃহীত

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা সেবা দিতে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত জরুরি চিকিৎসক টিম ঢাকায় পৌঁছেছে।

শনিবার (৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নয় সদস্যের এই দলে সংক্রামক রোগ বিশেষজ্ঞ, তীব্র পরিচর্যা চিকিৎসক, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নার্স এবং পুনর্বাসন বিশেষজ্ঞসহ অভিজ্ঞ ক্লিনিক্যাল পেশাজীবীরা রয়েছেন। আগামী তিন সপ্তাহ তারা স্থানীয় চিকিৎসকদের সঙ্গে মিলিত হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহত ছাত্র-ছাত্রীদের জরুরি পরিচর্যা ও পুনর্বাসন সেবা দেবেন।

বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, এই দুঃখজনক ঘটনার প্রতি যুক্তরাজ্যের সহানুভূতি রয়েছে এবং আমরা আমাদের সহায়তা বাড়াতে চেয়েছি। আমি নিশ্চিত, ইউকে চিকিৎসক দলের বিশেষায়িত চিকিৎসা আহত ছাত্র-ছাত্রীদের সুস্থতা এবং পুনর্বাসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!