× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাসস

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৯:৪১ পিএম

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার: ইসি সানাউল্লাহ

বাসস

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৯:৪১ পিএম

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি- সংগৃহীত

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ রোববার (২৪ আগস্ট) ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেন, ‘কর্মপরিকল্পনা নিয়ে আমরা বৈঠক শুরু করলাম। অনেকগুলো বিষয় থাকায় আজকের মধ্যে সম্ভব নাও হতে পারে। সে ক্ষেত্রে রোববার-সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্বাচন কমিশনার ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সার্বিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকেও জানাতে হবে। এরপর ফাইনাল করে জানানো হবে।’

এর আগে, গত ১৮ আগস্ট ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়ে ছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সপ্তাহে ইসির কর্মপরিকল্পনার (নির্বাচনি রোডম্যাপ) ঘোষণা করা হবে। 

তিনি বলেন, ‘একটা কর্মপরিকল্পনার (নির্বাচনি রোডম্যাপ) বিষয়ে বলেছিলাম আমরা এই সপ্তাহে এটা করব। কর্মপরিকল্পনার তো আমাদের আন্তঃ অনুবিভাগ সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে। কর্মপরিকল্পনার ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করব।’

রূপালী বাংলাদেশ

Link copied!