× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৮:৩৯ পিএম

মাইলস্টোন ট্র্যাজেডি: ছাড়পত্র পেলেন আরও এক শিক্ষক 

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৮:৩৯ পিএম

বার্ন ইন্সটিটিউটের চিকিৎসকের সঙ্গে শিক্ষিকা নিশি আক্তার। ছবি- রূপালী বাংলাদেশ

বার্ন ইন্সটিটিউটের চিকিৎসকের সঙ্গে শিক্ষিকা নিশি আক্তার। ছবি- রূপালী বাংলাদেশ

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ নিশি আক্তার (২৮) নামের নারী শিক্ষককে ছাড়পত্র দিয়েছেন বার্ন ইন্সটিটিউটের চিকিৎসকরা। তিনি উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন।

শিক্ষক নিশি আক্তার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার স্থায়ী বাসিন্দা সাজ্জাদ হোসাইনের স্ত্রী। বর্তমানে পরিবার নিয়ে ঢাকার উত্তরায় এলাকায় ভাড়া থাকেন।

রোববার (২৪ আগস্ট) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের  ভারপ্রাপ্ত  আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার। 

তিনি বলেন, ‘আজ দুপুরের দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা নিশি আক্তারকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তার শরীরের ১৩ শতাংশ দগ্ধ নিয়ে গত ২১ জুলাই থেকে হাসপাতালে ভর্তি ছিলেন।’

তিনি আরও জানান, এই ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে ২০ জন মারা গেছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২১ জন এবং ১৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জন নিহতের তথ্য পাওয়া গেছে। নিহতদের অধিকাংশই মাইলস্টোনের শিক্ষার্থী। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানটির ৩ শিক্ষকের মৃত্যু হয়েছে।

Link copied!