× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ১১:২৬ পিএম

নুরের অবস্থা আশঙ্কাজনক: রাশেদ খাঁন

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ১১:২৬ পিএম

রাশেদ খাঁন। ছবি- সংগৃহীত

রাশেদ খাঁন। ছবি- সংগৃহীত

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

শুক্রবার (২৯ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে কাকরাইলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

রাশেদ খাঁন বলেন, ‘হামলায় নুরুল হক নুরের নাক ফেটে গেছে, চোখের অবস্থা খুবই খারাপ। তার হাতও ভেঙে গেছে। তিনি এখন মুমুর্ষু অবস্থায় আছেন। বাঁচবে কি মরবে, আমি জানি না।’ তিনি নিজেও হামলার শিকার হয়েছেন এবং শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অনেকেই আহত হয়েছেন। 

এর আগে, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাশেদ খাঁনসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। আহতদের তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Link copied!