× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০১:৫৮ পিএম

‘হারানো জাতীয় পরিচয়পত্র তুলতে আর জিডি লাগবে না’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০১:৫৮ পিএম

জাতীয় পরিচয়পত্র। ছবি- সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র। ছবি- সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত ভোগান্তি কমাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে এনআইডি হারিয়ে গেলে আর থানায় গিয়ে সাধারণ ডায়রি (জিডি) করতে হবে না।

বুধবার (৩ সেপ্টেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নাগরিকদের ভোগান্তি কমাতে হারিয়ে যাওয়া এনআইডি তোলার ক্ষেত্রে জিডির শর্ত তুলে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন এরই মধ্যে বিষয়টি চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এতে মানুষ অনেক স্বস্তি পাবে। পাশাপাশি, এনআইডি সেবা আরও সহজ করতে নতুন পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে জমে থাকা প্রায় সাড়ে ৯ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪ লাখ ৪৫৫, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।
 

Link copied!