জাতীয় পরিচয়পত্রে কোন তথ্য পরিবর্তন করা যাবে, কোনটি যাবে না
ডিসেম্বর ২, ২০২৫, ০২:৫৪ পিএম
নির্বাচন কমিশন (ইসি) স্পষ্ট করেছে, জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোন তথ্য পরিবর্তন করা সম্ভব এবং কোন তথ্য পরিবর্তন করা যাবে না। সোমবার (১ ডিসেম্বর) কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ইসির সচিব আখতার আহমেদ।
সচিব আখতার আহমেদ জানান, আপাতত এনআইডিতে ব্যক্তির নাম, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, পেশা, ভোটার ঠিকানা এবং...