× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৭:৩০ পিএম

১৬ বছর বয়সিরাও পাবে এনআইডি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৭:৩০ পিএম

নির্বাচন কমিশন। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশন। ছবি : সংগৃহীত

এখন থেকে ১৬ বছর পূর্ণ হওয়া বাংলাদেশি নাগরিকরা জাতীয় পরিচয় নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এক পরিপত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত)-এর ধারা ৫-এর আলোকে আবেদনের তারিখে যে সকল বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে অথবা হবে, তাদের নিবন্ধন (Registration) কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত প্রদান করেছে। এর ফলে এখন থেকে সারা দেশের স্থানীয় নির্বাচন অফিসগুলোতে ১৬ বছর বয়সিরা প্রয়োজনীয় কাগজপত্রসহ নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক নির্দেশক্রমে সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে। 

উল্লেখ্য, সাধারণত ভোটার হওয়ার যোগ্য অর্থাৎ ১৮ বছর বয়স পূর্ণ হলে নাগরিকরা এনআইডির জন্য আবেদন করতে পারতেন। তবে নাগরিক সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বিভিন্ন কাজে এনআইডির প্রয়োজনীয়তা বেড়ে যাওয়ায় এই বয়সসীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। এর ফলে ১৬ বছর বয়সিরা নিবন্ধিত হলেও তারা ভোটার হিসেবে গণ্য হবেন ১৮ বছর পূর্ণ হওয়ার পর।

রূপালী বাংলাদেশ

Link copied!