× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৫:৫১ পিএম

চট্টগ্রামে বিমান বাহিনীর মহড়া পরিদর্শন করলেন মার্কিন কূটনীতিক

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৫:৫১ পিএম

বিমান বাহিনী মহড়া পরিদর্শন করলেন মার্কিন কূটনীতিক। ছবি- রূপালী বাংলাদেশ

বিমান বাহিনী মহড়া পরিদর্শন করলেন মার্কিন কূটনীতিক। ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স অ্যাড ইন্টেরিম ট্রেসি অ্যান জ্যাকবসন। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনি বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রামে এসে মহড়ার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে ট্রেসি অ্যান জ্যাকবসন মহড়ার আওতায় আয়োজিত Subject Matter Expertise Exchange (SMEE) সাইটগুলো ঘুরে দেখেন। বিশেষভাবে তিনি Search & Rescue Maritime and Flood Operation এবং Crew Resource Management কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ ছাড়া দুই দেশের বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ও করেন তিনি।

এই সময় যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমান বাহিনী সূত্রে জানা গেছে, চলমান এই মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান ও একটি এমআই-১৭ হেলিকপ্টার।

অপরদিকে, যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্স অংশ নিচ্ছে দুইটি সি-১৩০জে পরিবহন বিমান নিয়ে। মহড়ায় অংশ নিচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রায় ১৫০ জন সদস্য এবং যুক্তরাষ্ট্রের ৯২ জন সদস্য।

আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এই যৌথ মহড়া চলবে।

Link copied!