× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০১:২৯ পিএম

কোন গ্রেডে কত টাকা বাড়ল সরকারি কর্মচারীদের ভাতা?

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০১:২৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সরকারি প্রশিক্ষণরত কর্মচারীদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা অনুযায়ী গ্রেডভিত্তিক ভাতার পরিমাণ পুনঃনির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনে প্রশিক্ষণরত কর্মচারীরা নতুন এই ভাতা পাবেন।

৯ম গ্রেড বা তার ঊর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের কেন্দ্রে অবস্থানকালীন ভাতা ৮০০ টাকা, যা আগে ছিল ৬০০ টাকা। একই গ্রেডে মাঠসংযুক্তকালীন ভাতা ১০০০ টাকা, আগে যা ছিল ৭০০ টাকা।

১০ম গ্রেড বা তার নিচের কর্মচারীদের ক্ষেত্রে কেন্দ্রে অবস্থানকালীন ভাতা ৬০০ টাকা এবং মাঠসংযুক্তকালীন ভাতা ৭০০ টাকা, যা আগে যথাক্রমে ৫০০ ও ৬০০ টাকা ছিল।

পরিপত্রটি দেখুন

গত আগস্টে সরকারের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের বক্তা সম্মানী এবং প্রশিক্ষণ ভাতার হার পুনর্নির্ধারণ করা হয়েছিল। তখন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের উভয়েরই ভাতা বৃদ্ধি করা হয়। প্রশিক্ষকদের ভাতা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ ছাড়া, গত জুলাই থেকে সরকারি কর্মচারীদের মূল বেতনের ওপর ১০ থেকে ১৫ শতাংশ বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে এ সুবিধার ন্যূনতম পরিমাণ ১,৫০০ টাকা, আর পেনশনভোগীদের জন্য ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Link copied!