× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৩:৪৯ পিএম

শহীদ মিনারে ‘মার্চ টু যমুনা’র প্রস্তুতি নিচ্ছেন শিক্ষকরা

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৩:৪৯ পিএম

শহীদ মিনারে ‘মার্চ টু যমুনা’র প্রস্তুতি নিচ্ছেন শিক্ষকরা। ছবি- সংগৃহীত

শহীদ মিনারে ‘মার্চ টু যমুনা’র প্রস্তুতি নিচ্ছেন শিক্ষকরা। ছবি- সংগৃহীত

তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা টানা পঞ্চম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ বিকাল ৫ টার মধ্যে দাবি আদায় না হলে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন তারা। এরই অংশ হিসেবে শহীদ মিনারে লং মার্চের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষকরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এমন দৃশ্য দেখা গেছে।

শহীদ মিনার এলাকায় দেখা যায়, সেখানে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী জড়ো হয়েছেন। ‘২০ শতাংশ বাড়িভাড়া, দিতে হবে দিতে হবে’, ‘বাংলার শিক্ষক, এক হও এক হও’, ‘শিক্ষকদের সঙ্গে প্রহসন, মানি না মানি না’ প্রভৃতি স্লোগান দিচ্ছেন তারা।

আন্দোলনকারী শিক্ষক-কর্মচারীরা জানান, দাবি আদায় না হলে পূর্বঘোষণা অনুযায়ী আজ দুপুরে তারা প্রধান উপদেষ্টার বাসভবনমুখী ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবেন।

বুধবার (১৫ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষকদের বাড়িভাড়া ১০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব আবুল বাশার। 

শিক্ষকরা আরও জানান, ‘আমাদের কর্মবিরতি চলবে। ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক ক্লাসে ফিরবে না।’

রূপালী বাংলাদেশ

Link copied!