× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাসস

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৩:৪৯ পিএম

দেশজুড়ে ভূমি অফিসের নিরাপত্তা জোরদারের নির্দেশ

বাসস

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৩:৪৯ পিএম

ভূমি মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

ভূমি মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে সরকার।

সম্প্রতি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এর উপসচিব নুসরাত জাহান নিসু সই করা এ সংক্রান্ত একটি চিঠি সকল জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে অগ্নিদুর্ঘটনা হচ্ছে। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের সব উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল ও ইউনিয়ন ভূমি অফিসে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ যাবতীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ জরুরি।

অফিসগুলোতে আকস্মিক অগ্নিদুর্ঘটনা ও যেকোনো ক্ষয়ক্ষতি বা বিপর্যয় এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ সতর্কতামূলক পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে চিঠিতে।

সব বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং সহকারী কমিশনারদের (ভূমি) চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

Link copied!