× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৫:৩৭ পিএম

শনিবার যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৫:৩৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (৮ নভেম্বর) জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেসকোর জয়পুরহাট দপ্তরের ১১ কেভি শহর উত্তর এবং ১১ কেভি শহর নিউ ফিডারের আওতাধীন লাইনের নিকটবর্তী ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কর্তন কাজের জন্য শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট সাড়ে ৮ ঘণ্টা জয়পুরহাটের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো- ১১ কেভি লাইনের আওতাধীন গুলশান মোড়, বিএডিসি মোড়, সাহেব পাড়া, স্টেডিয়াম রোড, রুপনগর, তাজুর মোড়, নিশির মোড়, বারিধারা, মাস্টার পাড়া, সুগারমিল রোড, থানা রোড, স্টেশন রোড, শান্তি নগর, পাচুর মোড়, কাশিয়া বাড়ি, বিশ্বাস পাড়া, কবিরাজ পাড়া, হিলি রোড, পাচুর মোড় থেকে সিও কলোনি সদর রোডের দক্ষিণ অংশ, উপজেলা চত্বর, চামড়াগুদাম রোডসহ তৎসংলগ্ন এলাকা।

বিজ্ঞপ্তিতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে নেসকো।

রূপালী বাংলাদেশ

Link copied!