× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৮:৫৮ পিএম

১২ কর্মকর্তাকে বদলি করল ইসি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৮:৫৮ পিএম

নির্বাচন কমিশনের লোগো। ছবি- সংগৃহীত

নির্বাচন কমিশনের লোগো। ছবি- সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা পর্যায়ের ১২ কর্মকর্তাকে বদলির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১১ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।

প্রজ্ঞাপন বলা হয়েছে, ১২ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
 
আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় ইসি। এ জন্য মাঠ দফতরগুলোতে বদলি শুরু করেছে সংস্থাটি।

এর আগেও শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এর আগে, শনিবার (৮ নভেম্বর) জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা পর্যায়ের ২৩ কর্মকর্তাকে বদলির নির্দেশনা দেয় নির্বাচন কমিশন (ইসি)।

রূপালী বাংলাদেশ

Link copied!