ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ঢাকাসহ সারাদেশে তীব্র ভূমিকম্প অনুভূত

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ১০:৪৩ এএম
ছবি - সংগৃহীত

ঢাকাসহ সারা দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল ছিল ঘোড়াশাল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে এবং নরসিংদী জেলা সদর থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। ভূগর্ভের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, ভূমিকম্পটির মাত্রা ৫.৭ এবং উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী এলাকায়।

ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে ভবন দুলে ওঠে। হঠাৎ কম্পনে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে ভবন থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন।

তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।