× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৪:৫৬ পিএম

ঘরে বসেই রিচার্জ করুন মেট্রোরেলের কার্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৪:৫৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মেট্রোরেলের স্থায়ী কার্ড রিচার্জ করতে আর স্টেশনে যেতে হবে না। আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) থেকে যেকোনো স্থান থেকেই কার্ডে টাকা রিচার্জ করা যাবে ব্যাংকের ক্রেডিট কার্ড, এমএফএস প্রতিষ্ঠানগুলো (বিকাশ, নগদ, রকেট)-সহ সব ধরনের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে এই অনলাইন রিচার্জ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। তিনি বলেন, সার্ভিস চালু হওয়ার ফলে মেট্রোরেলের র‍্যাপিড পাস ও এমআরটি পাস এখন রিচার্জ করা যাবে অনলাইনে। এর ফলে মেট্রোরেলের লক্ষাধিক যাত্রী এখন থেকে স্টেশনের কাউন্টারে ভিড় না করে ঘরে বসেই তাদের কার্ডে টাকা রিচার্জ করতে পারবেন।

যেভাবে রিচার্জ করবেন
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) তৈরি নতুন ব্যবস্থায় প্রথমে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে নিবন্ধন করে লগইন করতে হবে। রিচার্জ অপশনে গিয়ে বেছে নিতে হবে র‌্যাপিড পাস নাকি এমআরটি পাস রিচার্জ করা হবে। এরপর ব্যাংক কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের যেকোনো পেমেন্ট মাধ্যম নির্বাচন করে টাকা পরিশোধ করতে হবে। পেমেন্ট সফল হলে স্টেশনে স্থাপন করা নতুন যন্ত্র অ্যাড ভ্যালু মেশিনে (এভিএম) কার্ড স্পর্শ করলেই রিচার্জ সম্পন্ন হবে।

নীতিমালা অনুযায়ী, পেমেন্ট গেটওয়ে ব্যবহারে গ্রাহককে অতিরিক্ত ফি দিতে হবে। অনলাইনে রিচার্জ করা টাকা এভিএম মেশিনে স্পর্শ না করা পর্যন্ত ‘অপেক্ষমাণ’ অবস্থায় থাকবে এবং তিন মাস পর্যন্ত বৈধ থাকবে।

নির্ধারিত সময়ের মধ্যে স্পর্শ না করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে ফিরে যাবে। তবে ১০ শতাংশ সার্ভিস চার্জ কেটে রাখা হবে। গ্রাহক চাইলে সাত দিনের মধ্যে রিচার্জ ফেরত নিতে পারবেন। সে ক্ষেত্রেও একই হারে ১০ শতাংশ ফি প্রযোজ্য হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!