× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ১২:০১ পিএম

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তপশিল ঘোষণা : সিইসি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ১২:০১ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি- সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার সম্ভাব্য সময় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তপশিল ঘোষণা করা হতে পারে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আশা প্রকাশ করেন।

সিইসি বলেন, গণভোট নিয়ে এখনো তেমন প্রচার শুরু হয়নি। সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে গণভোট বিষয়ে ব্যাপক প্রচার চালাবে। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনো খুব ভালো ছিল না। তবে বর্তমানে আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। চুরি-ছিনতাইসহ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিক পরিস্থিতি আরও ভালো হবে বলে আশা করছি।

মক ভোটিংয়ের উদ্দেশ্য তুলে ধরে সিইসি বলেন, গত পনেরো বছরে জনগণ বাস্তবে ভোট দেওয়ার প্রক্রিয়া দেখেনি। তাই ভোটারদের ভোটদানের নিয়ম-কানুন ও সময় বুঝিয়ে দিতে এবং নির্বাচনকালীন পরিবেশ কেমন হতে পারে তা তুলে ধরতেই মক ভোটিং আয়োজন করা হয়েছে। পাশাপাশি দুই ধরনের ব্যালট দিতে ভোটারদের কত সময় লাগছে, সেটিও পর্যবেক্ষণ করা হচ্ছে।

Link copied!