× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৯:৪৬ এএম

ওসমান হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৯:৪৬ এএম

শরিফ ওসমান বিন হাদির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ডা. জুবাইদা রহমান। ছবি - সংগৃহীত

শরিফ ওসমান বিন হাদির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ডা. জুবাইদা রহমান। ছবি - সংগৃহীত

সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি সংকটাপন্ন অবস্থায় বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেখানে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার রাত সাড়ে ৯টার হাসপাতালে হাদির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি। এসময় তাদেরকে তিনি সহানুভূতি জানান এবং সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

একই হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও চিকিৎসা চলছে। শ্বাশুড়িকে দেখতে এবং তার চিকিৎসার খোঁজখবর নিতে প্রতিদিনই সেখানে ডা. জুবাইদা রহমান যাতায়াত করছেন। ওসমান হাদিকে এভারকেয়ারে ভর্তি করার পর তার শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।

এসময় জুবাইদা রহমান সিসিইউ এর বাইরে হাদির ভাই ও বোনের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসকদের কাছ থেকে হাদির সর্বশেষ অবস্থার তথ্যও নেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক শাহ মুহাম্মদ আমান উল্লাহ এসময় উপস্থিত ছিলেন।

শুক্রবার জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচার চালানোর প্রস্তুতিকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন ওসমান হাদি। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে রাতে রাতে অ্যাম্বুলেন্সে করে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাদির মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

Link copied!