ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়বেন বিডা চেয়ারম্যান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৩:০২ পিএম
ছবি- সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন ৫৪ জন প্যারাট্রুপার। ৫৪ জনের মধ্যে একজন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে জাম্প করবেন তিনি।

রোববার (১৪ ডিসেম্বর) একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিবৃতিতে বলা হয়েছে, ‘১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। এই ৫৪ জনের একজন আশিক চৌধুরী জাম্প করবেন ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে।’

এতে বলা হয়েছে, ‘বিজয়ের দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় সকলকে দোয়া ও প্রার্থনার আহ্বান জানাই।’

উল্লেখ্য, স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্ববৃহৎ পতাকা-প্যারাস্যুটিং দেখবে বিশ্ব। ওইদিন বেলা ১১টা থেকে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে। মহড়ায় বিজয় দিবসের বিশেষ ব্যান্ড-শো’রও আয়োজন করা হয়েছে।