ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মার্চ টু হাইকমিশন : রামপুরা ব্রিজে জড়ো হয়েছেন জুলাই ঐক্যের কর্মীরা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৪:১৬ পিএম
রামপুরা ব্রিজে জড়ো হয়েছেন জুলাই ঐক্যের কর্মীরা। ছবি- সংগৃহীত

‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচির অংশ নিতে রাজধানীর রামপুরা ব্রিজে জড়ো হয়েছেন চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণকারী ঐক্যবদ্ধ মোর্চা ‘জুলাই ঐক্যের’ কর্মীরা। এ সময় বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি দেখা যায়।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা রামপুরা ব্রিজে জড়ো হন। শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে আনা এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়া লীগ ও সরকারি কর্মকর্তাদের কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আন্দোলনে অংশ নেওয়া শিহাব বলেন, দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে—এই বার্তা সরকারকে জানাতেই তাদের ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচি।

এর আগে চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে বুধবার দুপুর ২টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করে ভারতীয় কর্তৃপক্ষ।