নিরপেক্ষ ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে ইসি : জুলাই ঐক্য
জানুয়ারি ২৭, ২০২৬, ১০:৩৯ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেছে জুলাই ঐক্য। ঋণখেলাপি, দ্বৈত নাগরিক এবং জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটভুক্ত প্রার্থীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে নির্বাচন কমিশনের সামনে ‘মার্চ টু ইলেকশন কমিশন’ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে...