× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৫:১১ পিএম

লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচিতে পুলিশের বাধা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৫:১১ পিএম

লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশ বাধা দেওয়ায় বাড্ডায় অবস্থান নিয়েছে  জুলাই ঐক্যের কর্মীরা। ছবি- সংগৃহীত

লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশ বাধা দেওয়ায় বাড্ডায় অবস্থান নিয়েছে জুলাই ঐক্যের কর্মীরা। ছবি- সংগৃহীত

শেখ হাসিনাসহ জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনা এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। এ ঘটনায় রাজধানীর বাড্ডা এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছে ‘জুলাই ঐক্য’।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রামপুরা ব্রিজ থেকে লং মার্চ শুরু হয়। বিকেল ৪টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের সামনে ব্যারিকেড দিয়ে মিছিলটি থামিয়ে দেয় পুলিশ।

সরেজমিনে দেখা যায়, মিছিল এগোতে না পারায় জুলাই ঐক্যের নেতাকর্মীরা প্রগতি সরণিতে অবস্থান নেন। এ সময় তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। পাশাপাশি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিও তোলেন।

পুলিশের ব্যারিকেড এবং আন্দোলনকারীদের সড়কে অবস্থানের কারণে বিকেল ৩টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ রয়েছে।

Link copied!