ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পার্বত্য চট্টগ্রামে ৪.৯ মাত্রার ভূমিকম্প

রুপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০১:৫৩ এএম
প্রতীকী ছবি

কক্সবাজারসহ পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ও চট্টগ্রাম নগরীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর,  উখিয়া, চকরিয়ায় স্থানীয়রা ভূমিকম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্যমতে, এ ভূমিকম্পনের স্থায়িত্ব কয়েক সেকেন্ড ছিল।

ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে সর্বশেষ তথ্যে জানিয়েছে, ৪.৯ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াংয়ে।

একই তথ্যে ১০৬.৮ কিলোমিটারের গভীরতা সম্পন্ন এই ভূমিকম্পে প্রভাবিত অঞ্চল হিসেবে দেখানো হয়েছে মিয়ানমারের সাগাইং, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভে ইউএসজিএসও এর পক্ষ থেকেও একই তথ্য প্রকাশ করা হয়েছে।

এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়দের ভাষ্যমতে কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড।

ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্যে জানিয়েছে।