× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৬:৫২ পিএম

ফের ৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৬:৫২ পিএম

বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার। ছবি- সংগৃহীত

বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার। ছবি- সংগৃহীত

আবারও কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ট্রলারসহ ৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এ নিয়ে গত ৪ দিনে ৩৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বিদ্রোহী গোষ্ঠীটি।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রলার মালিক ও জেলেরা বলেন, গত চার দিনে আরাকান আর্মির হাতে অপহরণের শিকার হয়েছেন ৩৯ বাংলাদেশি জেলে। আর ৫ আগস্ট থেকে মঙ্গলবার (২৬ আগস্ট) পর্যন্ত ২১ দিনে সাতটি ট্রলার-নৌকাসহ ৪৬ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তাদের কাউকে এখনো ফিরিয়ে আনা সম্ভব হয়নি। টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের শাহপরীর দ্বীপের পূর্ব-দক্ষিণে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় বিজিবি ও কোস্টগার্ডের নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ‘ট্রলারটির মালিক টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলম। নৌযানটিতে ছয় জন মাঝিমাল্লা ছিলেন। তবে মাঝি আব্দুল হাফেজ বাকি পাঁচ জন জেলেদের নাম জানাতে পারেননি।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘বিষয়টি শুনেছি। কিন্তু প্রতিদিন আরাকান আর্মির সদস্যরা বঙ্গোপসাগর থেকে ফেরার পথে বাংলাদেশি ট্রলারসহ জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যাচ্ছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!