× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৯, ২০২৫, ০৮:১৮ এএম

হবিগঞ্জে রাবার ড্যামে গোসল করতে গিয়ে যুবক নিখোঁজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৯, ২০২৫, ০৮:১৮ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে রাবার ড্যামে গোসল করতে নেমে জলিল মিয়া (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। 

রোববার (৮ জুন) দুপুরে উপজেলার বহরা রাবার ড্যামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ জলিল মিয়া বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের তবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জলিল মিয়া কয়েকজন বন্ধুর সঙ্গে রাবার ড্যামে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তিনি হঠাৎ গভীর পানিতে তলিয়ে যান। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরে খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস, থানা পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করে। তবে দীর্ঘ সময় চেষ্টার পরও তার কোনো খোঁজ মেলেনি।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

Link copied!