× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৯, ২০২৬, ০৫:৩৩ পিএম

‘বেহেশতের টিকিট বিক্রির জন্য মসজিদগুলোতে ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৯, ২০২৬, ০৫:৩৩ পিএম

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

আইন, বিচার ও সংসদমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সমাজে মাদক ও মৌলবাদের বিস্তার রোধে সবাইকে সচেতন থাকতে হবে। এ বিষয়ে তরুণ সমাজ ও শিক্ষিত জনগোষ্ঠীকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৯ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আইনমন্ত্রী অভিযোগ করেন, কিছু গোষ্ঠী ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে বিভ্রান্তিকর কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে। এ ধরনের কার্যক্রম সম্পর্কে সমাজের মানুষকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শৈলকুপা এলাকার মানুষকে মাদক ও উগ্রবাদ থেকে সমাজকে সুরক্ষিত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণদের সঠিক পথে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান, বিএনপি নেতা মোজাম্মেল হোসেন তোজাম, ত্রিবেণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফর হোসেন মোল্লাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

রূপালী বাংলাদেশ

Link copied!