× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৪:৪১ এএম

মানিকগঞ্জে নিখোঁজের পর শিশুর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত ২

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৪:৪১ এএম

নিহত শিশু আতিকা

নিহত শিশু আতিকা

মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আট বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার জেরে উত্তেজিত জনতার গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকা থেকে দুদুল মিয়ার মেয়ে আতিকা (৮) নিখোঁজ হয়। পরে সন্ধ্যার পর তার খোঁজে এলাকায় মাইকিং করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ছড়িয়ে দেওয়া হয়।

দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাখেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

ঘটনার পর সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করে উত্তেজিত এলাকাবাসী গণপিটুনি দেয়। এতে পান্নু মিয়া (৩৮) ও মোহাম্মদ রনি (২৪) মারা যান। আহত হন পান্নু মিয়ার ছেলে নাজমুল, তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

মানিকগঞ্জ সদর থানার ডিউটি কর্মকর্তা (এএসআই) আব্দুর রাজ্জাক জানান, বনপারিল এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা কয়েকজনকে গণপিটুনি দিয়েছেন।

থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, বিকেলে শিশুটি নিখোঁজ হয়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা তিনজনকে মারধর করে, যার মধ্যে দুজন মারা গেছেন এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!