× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০২:১২ পিএম

নিষিদ্ধ দলের তৎপরতা জাতির ব্যর্থতা: সেতুমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০২:১২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

একটি নিষিদ্ধ দলের তৎপরতা জাতির জন্য ব্যর্থতা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (২৩ জুন) সকালে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চর গলগলিয়া এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেলসেতুর ঢাকা প্রান্তের ভায়াডাক্টের নিচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সতুমন্ত্রী বলেন, নিষিদ্ধ দল নিয়ে আমি মন্তব্য করতে চাই না। দলটি এক সময় রাজনৈতিক দল ছিল, কিন্তু জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়ে আজ তারা পরিত্যক্ত, জনগণ কর্তৃক বর্জিত এবং সর্বশেষ নিষিদ্ধ। নিষিদ্ধ মানে নিষিদ্ধই।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়াকে জাতি যেভাবে দেখেছে, তা স্পষ্ট। জনগণের দাবি ও গণঅভ্যুত্থানের মাধ্যমে দলটি নিষিদ্ধ হয়েছে। জনগণই তাদের দেশ ছাড়তে বাধ্য করেছে। রাজনৈতিক দলের বৈধতা জনগণ দেয়, এখন জনগণ ও আইন উভয়ই তাদের নিষিদ্ধ করেছে। তাই এ বিষয়ে কথা না বলাই শ্রেয়।

এ সময় মন্ত্রী সরকারি জমি ব্যবহারে নবায়নযোগ্য জ্বালানির পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা সরকারি জমি চিহ্নিত করা হচ্ছে। এক একরের বেশি ও কম জমি আলাদাভাবে শ্রেণিবদ্ধ করা হচ্ছে এবং তিন একরের বেশি জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী জানান, তিন একরের বেশি জায়গায় এক মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এসব জায়গায় সোলার প্যানেল স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ স্থানীয়ভাবে ব্যবহারের পাশাপাশি জাতীয় গ্রিডেও সরবরাহ করা হবে।

অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!